বরিশালে একদিনে আক্রান্তের চেয়ে সুস্থ বেশি


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

শনিবার বরিশালে করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্তের চেয়ে সুস্থতার সংখ্যা বেশি বলে জানা গেছে। আরও জানা যায়, ২৪ ঘণ্টায় বরিশালে ১০ জনের শরীরে করোনা পজেটিভ এসেছে। একই সময়ের মধ্যে ১১জন ব্যক্তি সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন।

অন্য দিকে করোনা আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একশত ৪০জন ব্যক্তি।

শনিবার রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এ তথ্য জনানো হয়েছে।

জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্র থেকে জানা যায়, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত একজন নার্স, বেসরকারি ব্যাংকের তিন কর্মী, নগরীর একনম্বর ওয়ার্ডে একজন, কাউনিয়া এলাকায় একজন,স্ব-রোড এলাকায় একজন ,চাঁদমারি এলাকায় একজন, জেলার বাকেরগঞ্জ উপজেলায় একজন, আগৈলঝাড়া উপজেলায় একজন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ১০ ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদেও বাড়ী ও অবস্থানস্থল লকডাউন করা হয়েছে। এছাড়া আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে।

পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৮৭২ জনে।