পাকিস্তানে দুই ভারতীয় কূটনীতিক নিখোঁজ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

রহস্যজনক ভাবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে নিখোঁজ দুই ভারতীয় কূটনীতিক। সোমবার সকাল থেকেই এই দুই কূটনীতিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। সোমবার সকালে বিশেষ সূত্র উদ্ধ‌ৃত করে সংবাদসংস্থা পিটিআই এই বিষয়ে খবর প্রকাশ করেছে।

সোমবার সকাল আটটা থেকে ইসলামাবাদে কর্মরত দুই ভারতীয় কূটনীতিক নিখোঁজ বলে জানা গিয়েছে। এই বিষয়ে পাকিস্তান সরকারের কাছে অভিযোগ দায়ের করেছে নয়াদিল্লি।

বেশ কিছুদিন ধরেই নানা ভাবে ভারতীয় দূতাবাসের কাজে বাধা সৃষ্টি করে চলেছে পাকিস্তান। গত ৩১ মে ভারতীয় কর্তৃপক্ষ গুপ্তচরবৃত্তির দায়ে পাকিস্তান দূতাবাসের ভিসা সেকশনে কর্মরত দুই পাক আধিকারিককে আটক করে। তারপর থেকেই পাকিস্তানে অবস্থিত ভারতীয় কূটনীতিকদের হেনস্থা বেড়ে যায় সে দেশে। এই বিষয়ে পাক সরকারকে চিঠি লিখে তীব্র প্রতিবাদ জানিয়েছিল ভারত।

https://www.youtube.com/watch?reload=9&v=AOsVS0scKMU&fbclid=IwAR2uzNvNhr33DxgecUtNgCLRx0IQH9bVpg07PtNAdS-HXQvnX560Q9-OqbQ

এমনকি পাকিস্তানে কর্মরত ভারতীয় কূটনীতিকদের হেনস্থা করতে ইসলামাবাদ আইএসআই-কে ব্যবহার করছে বলে অভিযোগ করে নয়াদিল্লি। ভারতের অভিযোগ ইন্ডিয়ান চার্জ দি অ্যাফেয়ার গৌরব আহলুওয়ালিয়াকে অনুসরণ করতে দিন কয়েক আগে আইএসআই-এর লোক লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

অনৈতিক ভাবে ভারতীয় কূটনীতিকদের ওপর নজর রাখা হচ্ছে ও তাঁদের অনুসরণ করা হচ্ছে বলে অভিযোগ করে ভারত। এই ভাবে পাকিস্তান কূটনীতিকদের সঙ্গে আচরণ সংক্রান্ত ১৯৯২ সালের আদর্শ আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে নয়াদিল্লি। ভারত দুই পাক কূটনীতিককে আটক করায় এর আগে আহলুওয়ালিয়াকে ডেকে প্রতিবাদ জানিয়েছিল পাক প্রশাসন। এবার ইসামাবাদে ভারতীয় দূতাবাসের দুই কর্মী নিখোঁজ হওয়ায় সমস্যা আরও বাড়ল।

এর আগে ২০১৬-তে পাকিস্তানও গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে এক ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেছিল। দিন কয়েক আগে আহলুওয়ালিয়ার রেকর্ড করা একটি ভিডিয়োয় দেখা যায় যে এক বাইকার তাঁর গাড়িকে অনুসরণ করছে। আহলুওয়ালিয়ার বাসভবনের বাইরেও একাধিক গাড়ি ও বাইক দাঁড়িয়ে থাকতে দেখা যায়।