করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আফ্রিকার দেশ বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে এনকুরুনজিজা।মৃত্যুর পর তাকে যে হাসপাতালে নেওয়া হয়েছিল সেই হাসপাতালের চিকিৎসকরা এ দাবি করেছেন।
এ খবর সত্যি হয়ে থাকলে পিয়েরে বিশ্বের প্রথম ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধান যিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন।
এর আগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এনকুরুনজিজার মৃত্যু হয়েছে বলে বুরুন্ডি সরকার জানিয়েছিল। গত ৯ জুন সরকারের পক্ষ থেকে হঠাৎ করে প্রেসিডেন্টের মৃত্যর খবর প্রচার করে দেশে সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।
প্রয়াত প্রেসিডেন্টের স্ত্রী গতমাসের শেষদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলন। তাই ধারণা করা হচ্ছিল, প্রেসিডেন্ট নিজেও এই প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়েছেন।

