গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হয় নভেল করোনাভাইরাস। এরপর সারা বিশ্বে তাণ্ডব শুরু করে প্রাণঘাতী এ ভাইরাস। এ ভাইরাসে মৃতের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে। আক্রান্ত ৮২ লাখেরও অধিক।
এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮২ লাখ ৫৬ হাজার ৭২৫ জন। তাদের মধ্যে বর্তমানে ৩৪ লাখ ৬১ হাজার ৪৫৬ জন চিকিৎসাধীন এবং ৫৪ হাজার ৫৯৬ জন (দুই শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এ ভাইরাসে মোট মারা গেছেন ৪ লাখ ৪৫ হাজার ৯৮৬ জন।
এ ছাড়া, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৪৩ লাখ ৬ হাজার ৪২৬ জন সুস্থ হয়ে উঠেছে।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে প্রাণঘাতী করোনা বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে সারা দেশে মঙ্গলবার পর্যন্ত মোট ১ হাজার ২৬২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া মোট ৯৪ হাজার ৪৮১ জনের মধ্যে করোনা শনাক্ত করা হয়েছে।
সূত্র: ওয়ার্ল্ডোমিটার।

