প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সারা বিশ্বে সুস্থ হয়েছেন ৪৩ লাখের বেশি মানুষ। এই তথ্য জানিয়েছে ওয়ার্ল্ডওমিটার।
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক এই ওয়েবসাইটের সবশেষ তথ্যানুযায়ী, বুধবার সকাল পৌনে এগারোটা বিশ্বে আক্রান্ত হয়েছেন বিশ্বের ৮২ লাখ ৬৪ হাজার ৩৯৯ জন। মারা গেছেন চার লাখ ৪৬ হাজার ১৩৫ জন।
এ পর্যন্ত তাদের মধ্যে বর্তমানে ৩৪ লাখ ৬১ হাজার ৪৫৬ জন চিকিৎসাধীন এবং ৫৪ হাজার ৫৯৬ জন (দুই শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এ ছাড়া, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৪৩ লাখ ২১ হাজার ৪৯৫ জন সুস্থ হয়ে উঠেছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছেন ৯ লাখ ৩ হাজারের বেশি মানুষ। ব্রাজিলে সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৭ হাজার মানুষ।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

