রাঙ্গামাটিতে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত


রাঙামাটি-রাঙ্গামাটি, Rangamati District #paperslife

একদিনে রাঙ্গামাটিতে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। রবিবার জেলায় ২৭ জনের শরীরে ধরা পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। যা জেলাটিতে ৪৬ দিনের মধ্যে একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা শনাক্ত। এর আগে ৬ মে পার্বত্য শহর রাঙামাটিতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

এদিন সিভাসু থেকে সন্ধ্যায় প্রথম দফায় ৩ জন,দ্বিতীয় দফায় রাতে ২০ জন এবং বিআইডিআইটি থেকে রাতেই ৪ জনের কোভিড-১৯ পজিটিভ হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে।

রাঙামাটির সিভিল সার্জন ডা: বিপাশ খীসা বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানিয়েছেন,সন্ধ্যায় সিভাসু থেকে আসা ৩ জনের রিপোর্ট মূলত: ২০ জুনের এবং রাতে আসা সিভাসু ও বিআইডিআইটি’র রিপোর্ট ২১ জুন তারিখের।

রাঙামাটি শহরে কয়েকদিন আগে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া রাঙামাটি পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো: হেলালউদ্দিনের মা মাসুদা খাতুন এর রিপোর্টও পজিটিভ এসেছে। এদের সবার রিপোর্ট ১৭ জুন পাঠানো হয়েছিলো।

রাঙামাটির করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, এদিন (২১ জুন) ৬৪ জনের রিপোর্ট আমরা হাতে পেয়েছি। এদের মধ্যে ২৭ জনের পজিটিভ এসেছে। পৌর কাউন্সিলর হেলালউদ্দিনের মা’র রিপোর্টও এর মধ্যে আছে। তিনিসহ এই পর্যন্ত রাঙামাটিতে করোনায় মারা গেলেন ৫ জন।

ররিবারের এই ২৭ জনসহ রাঙামাটি জেলায় মোট করোনা শনাক্ত হলো ১৮২ জন। এ নিয়ে করোনায় মারা গেছেন মোট ৫ জন।