সীমিত আকারে রাইড শেয়ারিংয়ের অনুমতি


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

সীমিত আকারে রাইড শেয়ারিংয়ের জন্য অ্যাপস ব্যবহারের অনুমতি দিয়েছে সরকার। মোটরকার, জিপ, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স এর আওতায় থাকলেও মোটরসাইকেলের জন্য এ অনুমতি কার্যকর হবে না।

গতকাল রবিবার থেকেই স্বাস্থ্যবিধি মেনে এসব যানবাহন চলার অনুমতি দিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং সংশ্লিষ্ট রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোতে চিঠি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

রাইড শেয়ার সেবাদাতা উবার, পাঠাও, পিকমি, চালডাল, সহজ, আকাশ টেকনোলজি, কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম, ওভাই, ইজিয়ার টেকনোলজিস, আকিজ অনলাইন, সেগেস্তা লিমিটেডকে চিঠি পাঠানো হয়েছে।

বিআরটিএর চিঠিতে বলা হয়, করোনাভাইরাস (কোভিড-১৯) জনিত উদ্ভূত পরিস্থিতিকালীন রাইড শেয়ারিং সার্ভিস পরিচালনার জন্য বিআরটিএ থেকে রাইড শেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠান এনলিস্টমেন্ট সার্টিফিকেটপ্রাপ্ত প্রতিষ্ঠানের অ্যাপস ব্যবহার করে শুধুমাত্র রাইড শেয়ারিং মোটরযান এনলিস্টমেন্ট সার্টিফিকেটপ্রাপ্ত মোটরকার, জিপ, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স (মোটরসাইকেল ব্যতীত) স্বাস্থ্যবিধি অনুসরণ করে ২১ জুন থেকে ঢাকা মেট্রো, গাজীপুর মেট্রো, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী ও গাজীপুর জেলা এলাকায় চলাচলের জন্য অনুমতি প্রদান করা হলো।

‘রাইডশেয়ারিং সার্ভিস নীতিমালা-২০১৭’ উল্লেখ করে চিঠিতে বলা হয়, রাইড শেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠানের অ্যাপসের মাধ্যমে রাইড শেয়ারিং মোটরযান এনলিস্টমেন্ট সার্টিফিকেট ব্যতীত রাইডশেয়ারিং সার্ভিস পরিচালনার কোনো সুযোগ নেই।

বিআরটিএ রবিবার রাইড শেয়ারিংয়ের জন্য ২৫৫টি যানবাহন নির্বাচন করে দিয়েছে। তালিকায় পিকমি পেয়েছে ৩২ টি, সিএনএস পেয়েছে ৬১টি, ওভাই ৮টি, ইজিয়ার ১০০টি, আকিজ অনলাইন ৩টি ও সেজেস্টা ৩৪টি।

তবে মোটরসাইকেলের অনুমতি দেয়নি বিআরটিএ। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।