পোস্তগোলা ব্রিজে আটকে গেল উদ্ধারকারী জাহাজ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে মর্নিং বার্ড নামের লঞ্চটি সোমবার (২৯ জুন) সকাল ৯টার দিকে ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তবে লঞ্চডুবির ঘটনার পরপরই নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় আসছিল বলে জানা গেছে। তবে বিকেল হলেও এখনও ঘটনাস্থলে এসে পৌঁছেনি জাহাজটি। তবে উদ্ধারকারী এ জাহাজটি ঘটনাস্থলে আসার পথে পোস্তগোলা ব্রিজের নিচে আটকে গেছে বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা জানান, নদীর পানির উচ্চতা বেশি হওয়ায় জাহাজটি আসতে পারছে না।

এর আগে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৫০ যাত্রী নিয়ে ঢাকা-মুন্সিগঞ্জ রুটের মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়।