উলিপুরে সোলার সিস্টেম বিতরণ ও সড়ক বাতি স্থাপন কাজের উদ্বোধন


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

আলোকিত উলিপুর গড়ার লক্ষে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছেন। এরই অংশ হিসাবে সোমবার (২৯ জুন) সোলার হোম সিস্টেম বিতরণ ও সড়ক বাতি স্থাপন কাজের উদ্বোধন করেন অধ্যাপক এম এ মতিন এমপি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদৌল্লা, সোলার স্থাপনের দায়িত্বপ্রাপ্ত কোম্পানির প্রতিনিধি রিস্ডা বাংলাদেশের এরিয়া ম্যানেজার আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নিমাই সিংহ, বন ও পরিবেশ সম্পাদক আব্দুল আলিমসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক এম এ মতিন এমপি বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং উলিপুর উপজেলার বিভিন্ন চরাঞ্চল, হাটবাজার, রাস্তাঘাট, মসজিদ-মন্দির, কবরস্থান, শ্মশানসহ সকল জায়গা আলোকিত করার ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে আজ তার উদ্বোধন করা হলো।

জানা গেছে, টি,আর ও কাবিটা (নগদ অর্থ) দিয়ে গৃহিত প্রকল্পের মাধ্যমে উলিপুর উপজেলায় প্রথম পর্যায়ে ৭শ ৫২টি সোলার হোম সিসেস্ট বিতরন ও ৯৬টি সড়ক বাতি স্থাপন করা হবে।

পেপার’স লাইফ/ চন্দন কুমার সরকার