চলতি বছরের ১ জুলাই থেকে ১৪টি দেশের নাগরিকদের ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে ভ্রমণে বাঁধা থাকবে না।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জানা যায়, ওই ১৪ দেশের তালিকার মধ্যে অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, মরক্কো এবং দক্ষিণ আফ্রিকা রয়েছে। তবে নেই যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও চীনের নাম।
জানা গেছে, নিরাপদ ১৪ দেশের তালিকায় রয়েছে- আলজেরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জর্জিয়া, জাপান, মন্টেনেগ্রো, মরক্কো, নিউজিল্যান্ড, রাওয়ান্ডা, সার্বিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, তিউনিসিয়া ও উরুগুয়ে।
কূটনীতিকরা বলছেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে যদি চীনে যাওয়ার চুক্তি হয়, সে ক্ষেত্রে সে দেশের নাগরিকদেরও ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে।
এদিকে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেনের নাগরিকদেরও একই নজরে দেখছে ইউরোপীয় ইউনিয়ন। সে কারণে, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ব্রিটেনের নাগরিক এবং তাদের পরিবারের সদস্যরা প্রবেশের অনুমতি পাচ্ছে।
সূত্র : বিবিসি

