রাত দশটা পর্যন্ত থাকা যাবে বাড়ির বাইরে


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

করোনাভাইরাসের এ পরিস্থিতিতে রাত ১০টার পর থেকে ভোর ৫টা পর্যন্ত বাড়ির বাইরে যাওয়া যাবে না। বুধবার (১ জুলাই) থেকে ৩ আগস্ট পর্যন্ত এ নিয়ম কার্যকর হবে।

মঙ্গলবার (৩০ জুন) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেই নির্দেশনায় এ কথা জানানো হয়েছে।

নতুন প্রজ্ঞাপনে বলা হয়, রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন ছাড়া (প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, ওষুধ ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) বাসস্থানের বাইরে আসা যাবে না। বাসস্থানের বাইরে মাস্ক পরিধান করা, পারস্পরিক দূরত্ব বজায় রাখা ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যথায় নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে স্বাস্থ্যবিধি মেনে আগামী ১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত দোকান-পাট, শপিংমলগুলো সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। যদিও এতদিন বিকেল ৪টা পর্যন্ত দোকান খোলা রাখার নির্দেশনা ছিল।

আগের নির্দেশনা অনুযায়ী, রাত ৮টার পর থেকে সকাল ৬টা পর্যন্ত বাড়ির বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা ছিল। এখন তা আরও শিথিল করা হলো।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ২৬ মার্চ থেকে চলা টানা ৬৬ দিনের লকডাউন ওঠার পর গত ৩০ মে থেকে সীমিত পরিসরে অফিস চলছে।

এই সময় স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণের পাশাপাশি সবাইকে মাস্ক পরে অফিস করতে হচ্ছে। বয়স্ক, অসুস্থ ও সন্তান সম্ভবাদের এ সময় অফিসে যেতে মানা করা হয়েছে। একসঙ্গে ২৫ শতাংশের বেশি কর্মকর্তার অফিসে থাকায় মানাও করা হয়েছে।

দেশে ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর প্রতিনিয়ত বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সর্বশেষ ৩০ জুন সর্বোচ্চ ৬৪ জনের মৃতের খবর পাওয়া গেছে। আক্রান্তের সংখ্যা দেড় লাখের কাছাকাছি পৌঁছেছে।