ভারত ও চীনে নিখোঁজ হয় সবচেয়ে বেশি নারী


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

গত ৫০ বছরে বিশ্বে যত সংখ্যক নারী নিখোঁজ হয়েছে, তার শীর্ষে রয়েছে ভারত ও চীন। দ্য স্টেট অফ ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট ২০২০ এই তথ্য জানিয়েছে।

জানা যায়, গত ৫০ বছরে পৃথিবীতে ১৪ কোটি নারী নিখোঁজ হয়েছেন। এরমধ্যে ভারতে নিখোঁজ নারীর সংখ্যা প্রায় ৫ কোটি।

১৯৭০ সালে বিশ্বে নিখোঁজ নারীর মোট সংখ্যা ছিল প্রায় ৬ কোটি ১০ লাখ। সেখান থেকে ২০২০ সালে তা লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে ১৪ কোটি ২৬ লাখে। ২০২০ সাল পর্যন্ত এই তথ্যে ভারত থেকে মোট ৪ কোটি ৫০ লাখ নারী নিখোঁজ হয়েছে।

চীনে এই সংখ্যা ৭ কোটি ২০ লাখ। জানা গেছে, ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে এদেশে প্রায় ৪ লাখ ৬০ হাজার যুবতী নিখোঁজ হন।

এইদেক রিপোর্টে উদ্বেগ প্রকাশ করলেও, ভারত ও ভিয়েতনামের মতো দেশ নারী সুরক্ষায় ব্যবস্থা নিচ্ছে বলেও জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ।

রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে রয়েছে অন্য আশঙ্কাও। বলা হচ্ছে, করোনাভাইরাসের কারণে পরিষেবা লকডাউন যদি আরও ছ’মাস বাড়ানো হয়, তবে আরও ১ কোটি ৩০ লাখ নারী নিখোঁজ হতে পারে বলে আশঙ্কা ওই রিপোর্টে।