একদিনে দুই লাখ আক্রান্ত এবারই প্রথম


দেশে করোনা-র দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা, প্রস্তুত থাকার পরামর্শ

আবারও বিশ্বজুড়ে এক দিনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে। ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে দুই লাখের বেশি। এক দিনে দুই লাখ মানুষের করোনায় আক্রান্ত এবারই প্রথম।

এছাড়া একদিনে ভাইরাসটি কেড়ে নিয়েছে আরও সাড়ে পাঁচ হাজার প্রাণ। ফলে মৃতের সংখ্যা সোয়া ৫ লাখ ছুঁইছুঁই। আর মোট আক্রান্ত প্রায় এক কোটি ১০ লাখ।

এদিকে ছয় শতাধিক মৃত্যুতে যুক্তরাষ্ট্রে প্রাণহানি এক লাখ সাড়ে ৩১ হাজার। মোট আক্রান্ত ২৮ লাখ ৩৪ হাজার মানুষ। মহামারীর ছয়মাসে প্রথমবার রেকর্ড ৫৭ হাজার নতুন সংক্রমণ দেখেছে দেশটি। তবে বৃহস্পতিবার সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। মারা গেছেন ১৩শ’ মানুষ। মোট মৃত্যু ৬২ হাজার ছুঁইছুঁই। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৫ লাখ।

বিশ্বের ষষ্ঠ দেশ হিসেবে মৃতের সংখ্যা ২৯ হাজার ছাড়িয়েছে মেক্সিকোতে, যা স্পেনের চেয়েও বেশি। আক্রান্ত দু’লাখ ৩৫ হাজারের মতো মানুষ।

গত বছরের ডিসেম্বরে চীনে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিগত ছয় মাস ধরেই প্রাণঘাতী এ ভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব।

এরই মধ্যে এই ভাইরাসের তাণ্ডবে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে আমেরিকা, ব্রিটেন, ইতালি, স্পেন, ফ্রান্স, ব্রাজিলসহ বিশ্বের কয়েকটি বেশ।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।