এবার মাস্ক নিয়ে আরও কড়া রাজ্য। রাস্তায় মাস্ক না পড়ে বেরোলে জরিমানার পাশাপাশি বাড়ি ফেরত পাঠানো হবে। এরকম নির্দেশনা জারি করেছে ভারতের স্বরাষ্ট্র সচিব।
এবার থেকে জরিমানা নয়, সরাসরি কোর্ট-কেস দেবে পুলিশ। সেটা ঘোষণা করে দিয়েছিল সরকার। করোনার জেরে মাস্ক পরা বাধ্যতামূলক। নিয়ম মেনে মাস্কও পরছেন অনেকেই। কিন্তু দেখা যাচ্ছে অনেকেরই মাস্ক আদতে ঝুলছে চোয়ালে বা গলায়। কারও বা কান থেকে দোল খাচ্ছে মাস্ক। নাক-মুখ সেই খোলাই।
আসলে এবার থেকে ধরা পড়লে পুলিশকর্মীর কাছে শ্বাসের অসুবিধা বা গরম লাগায় মাস্ক ঠিকভাবে না পরার অজুহাত দিলে তা মোটেও ধোপে টিকবে না। জরিমানা নয়, সরাসরি কেস। এমনই কঠোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। সশরীরে আদালতে গিয়ে নিজে ব্যাখ্যা করতে হবে মাস্ক ঠিকভাবে না পরার কারণ।
শুধু তাই নয়, এবার মাস্ক না পরে বেরোলে জরিমানা করার পর মাঝরাস্তা থেকে সোজা বাড়ি ফেরত পাঠানো হবে বলেও স্বরাষ্ট্রসচিবের তরফে নির্দেশ দেওয়া হয়েছে।
সুত্র: জি নিউজ।

