জাফরুল্লাহ চৌধুরীকে দেখে আসলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

করোনামুক্ত হয়ে পুনরায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ডা. জাফরুল্লাহ চৌধুরী। শুক্রবার (০৩ জুলাই) দুপুরে তাকে দেখে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আব্দুল্লাহ।

জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানান।

এতে বলা হয়, জাফরুল্লাহ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আব্দুল্লাহ দীর্ঘসময় একে অপরের সঙ্গে আন্তরিকতার সঙ্গে কথা বলেন। ডা. আব্দুল্লাহ জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক এবং চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজখবর নেন।

এ সময় ডা. জাফরুল্লাহ চৌধুরী ডা. আব্দুল্লাহকে গণস্বাস্থের চিকিৎসা গবেষণা উইংয়ের মূল দায়িত্ব নিয়ে কাজ করার প্রস্তাব করেন। ডা. আব্দুল্লাহ এই প্রস্তাবে সঙ্গে সম্মতি জ্ঞাপন করেন।

গণস্বাস্থ্যের আইসিইউ প্রধান অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদ ও আরবান পরিচালক অধ্যাপক ডা. শওকত আরামানও এসময় উপস্থিত ছিলেন।