১২ শর্তে ঈদে এক কোটি দুস্থকে করে ১০ কেজি চাল দেওয়া হবে


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

কোরবানির ঈদ উপলক্ষে বন্যা ও অন্যান্য দুর্যোগে আক্রান্ত ব্যক্তি ছাড়াও দুস্থ, অতিদরিদ্র ব্যক্তি ও পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেবে সরকার। ভিজিএফ কর্মসূচির আওতায় এ জন্য ১ কোটি ৬ হাজার ৮৬৯টি ভিজিএফ কার্ডের বিপরীতে ১ লাখ ৬৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ব্যবস্থা নিতে বলেছে। এক্ষেত্রে চাল বিতরণে সরকার ১২টি শর্ত জুড়ে দিয়েছে।

বলা হয়েছে, ১২টি শর্তের চারটি পূরণ করে এমন ব্যক্তি বা পরিবারকে দুস্থ হিসেবে গণ্য করে সহায়তা দেওয়ার কথা।

দুস্থ বা অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে এই খাদ্য সহায়তা দিতে হবে জানিয়ে বরাদ্দপত্রে বলা হয়েছে, সাম্প্রতিক বন্যাক্রান্ত ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অতিদরিদ্ররা অগ্রাধিকার পাবেন।
বরাদ্দ খাদ্যশস্য আগামী ২৮ জুলাইয়ের মধ্যে ডিসিদের উত্তোলন করতে হবে। জেলা প্রশাসকরা ভিজিএফ বরাদ্দের বিষয়ে নিজ নিজ এলাকায় সংসদ সদস্যদের অবহিত করবেন।
এ ছাড়া ভিজিএফ উপকারভোগী বাছাইয়ে ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক বরাদ্দকৃত ভিজিএফ কার্ড সংখ্যা পুনঃবিভাজন করে তালিকা তৈরি করতেও বলেছে মন্ত্রণালয়।
চাল বিতরণে যে ১২ শর্ত চিঠিতে তুলে ধরা হয়েছে তা হলো-
  • যে পরিবারের মালিকানায় কোনো জমি নেই বা ভিটাবাড়ি ছাড়া কোনো জমি নেই
  • যে পরিবার দিনমজুরের আয়ের ওপর নির্ভরশীল; যে পরিবার মহিলা শ্রমিকের আয় বা ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল
  • যে পরিবারে উপার্জনক্ষম পূর্ণবয়স্ক কোনো পুরুষ সদস্য নেই
  • যে পরিবারে স্কুলগামী শিশুকে উপার্জনের জন্য কাজ করতে হয়
  • যে পরিবারে উপার্জনশীল কোনো ব্যক্তি নেই
  • যে পরিবারের প্রধান স্বামী পরিত্যক্তা, বিচ্ছিন্ন বা তালাকপ্রাপ্তা মহিলা রয়েছে
  • যে পরিবারের প্রধান অসচ্ছল মুক্তিযোদ্ধা
  • যে পরিবারের প্রধান অসচ্ছল ও অক্ষম প্রতিবন্ধী
  • যে পরিবার কোনো ক্ষুদ্রঋণ প্রাপ্ত হয়নি
  • যে পরিবার প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে চরম খাদ্য বা অর্থ সংকটে পড়েছে
  • যে পরিবারের সদস্যরা বছরের অধিকাংশ সময় দুবেলা খাবার পায় না