সাংবাদিক রাশীদ উন নবী বাবু আর নেই


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

দেশের প্রখ্যাত সাংবাদিক রাশীদ উন নবী বাবু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বুধবার (৮ জুলাই) রাত ৮টার দিকে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে অনিকা বাবু।

সাংবাদিক রাশীদ উনি নবী বাবু বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন।

৪৫ বছরের সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক বাংলা, বাংলার বাণী, দেশ বাংলা, আজকের কাগজ, ইত্তেফাক, সমকাল, আমার দেশ, যুগান্তর, এনটিভি, চ্যানেল ওয়ান, ইনকিলাব, সাপ্তাহিক পূর্ণিমাসহ বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

তিনি দৈনিক সকালের খবরের সম্পাদক ছিলেন। সর্বশেষ তিনি দৈনিক আমার দিন পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন।

গত বছরের এপ্রিলে তার অগ্নাশয়ে ক্যান্সার ধরা পড়লে প্রথমে আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসা চলে।

এরপর মে মাসে তাকে ভারতের তামিলনাড়ুর ভেলোরের ক্রিশ্চিয়ান মিশনারি হাসপাতালে (সিএমসি) নেওয়া হয়।

সেখানে এক মাস চিকিৎসার পর তাকে মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দুই মাস কেমোথেরাপি দেওয়ার পর তার অস্ত্রোপচার হয়।

চিকিৎসা শেষে একপর্যায়ে বাংলাদেশ ফিরলেও শারীরিক অবস্থার ততোটা উন্নতি হয়নি বরং ক্যান্সার শরীরে ছড়িয়ে পড়ে।

গত দুই মাসে চারবার তাকে বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই প্রয়াণ ঘটে এই সাংবাদিকের।