চূড়ান্ত নিয়োগে পিএসসির সুপারিশ করা তালিকা থেকে ৩৪ জন বাদ দিয়ে ১ হাজার ৯২৯ প্রার্থীকে নিয়োগ দিয়ে ৪০তম বিসিএসের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
এর আগে গত ৩০ মার্চ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই বিসিএসের চূড়ান্ত ফলে ১ হাজার ৯৬৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করেছিল পিএসসি।
উল্লেখ্য, ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর পিএসসি ৪০তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই বিসিএসে আবেদন করেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। ২০১৯ সালের ৩ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষা দেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। ওই বছরের ২৫ জুলাই প্রকাশিত ফলাফলে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ প্রার্থী।
আরও পড়ুনঃ একদিনে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু
২০২০ সালের জানুয়ারিতে লিখিত পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ফেব্রুয়ারিতে। দেশে ওই সময় করোনা মহামারি শুরু হলে খাতা দেখাসহ অন্যান্য কার্যক্রমে বিঘ্ন ঘটে। প্রায় এক বছর পর গত বছরের ২৭ জানুয়ারি লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে ১০ হাজার ৯৬৪ জন পাস করেন।

