বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য শেখ হাসিনার বিকল্পও কেউ নাই। সব দলের কাছে জানতে চাই, বুকে হাত দিয়ে বলুন শেখ হাসিনার মতো যোগ্য নেতা আর কে আছে?
আজ শনিবার বিকেল ৩টায় মিরপুর গোলারটেক মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
আগামীতে শেখ হাসিনার বিকল্প কোন নেতা বাংলাদেশে নাই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তার মতো জনদরদী নেতা বাংলাদেশে আর কেউ নাই। তার মত দক্ষ প্রশাসক দেশে আর নেই। বিশ্ব সংকটে যিনি বাংলাদেশকে নেতৃত্বে দিচ্ছেন, তার চেয়ে জনপ্রিয় নেতা বাংলাদেশে আর কেউ নাই।
আরও পড়ুনঃ দেশবাসী নৌকায় ভোট দিয়ে অর্থনৈতিকভাবে সচ্ছল হয়েছে: প্রধানমন্ত্রী
তিনি বলেন, সন্ত্রাস, দুর্নীতি, মানুষ খুন-বিএনপির তিনটি গুণ। সামনে বসে মিষ্টি মিষ্টি কথা বলে, মনে হয় চকবাজার মসজিদের ইমাম সাহেব বয়ান করেন। জনগণ বেকুব না। তারা ভুয়া, তাদের দফাও ভুয়া।
আদালতের নির্দেশে তত্ত্বাবধায়ক সরকার এখন কবরে শুয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার দেশের কেউ চায় না। ওরা কেনো চায়! ওরা ভুয়া, ওদের দফাও ভুয়া, আন্দোলনও ভুয়া, দফাও ভুয়া।
ওবায়দুল কাদের আরও বলেন, পুলিশকে বলে দেয়া হয়েছে বিএনপি সমাবেশ করুক, বিক্ষোভ করুক; কাউকে বাধা দেয়া দরকার নাই।

