বর্তমান দেশের অবস্থার পরিপ্রেক্ষিতে করোনার বিস্তার ঠেকাতে বিদেশফেরতদের ইতোমধ্যেই হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেয়া হচ্ছে।
কিন্তু অধিকাংশ বিদেশফেরতরা সরকারের পক্ষের এই নিষেধাজ্ঞা মানছে না।
দেশের প্রায় সব এলাকা থেকেই বিদেশ ফেরতদের বাইরে অবাধে চলাফেরা করার খবর পাওয়া গেছে।
এরকম একটি ঘটনাই ঘটেছে ঠাকুরগাঁওয়ে। শাহেদ নামে এক ইতালি ফেরত প্রবাসী হোম কোয়ারেন্টাইনে না থেকে দোকানে আড্ডা দিতে দেখা গেছে। তার আড্ডার ছবি ফেসবুকে প্রকাশের পর তিনি বাড়িতে ফিরে যান এবং হোম কোয়ারেন্টাইনে থাকা শুরু করেন।
শুক্রবার (২০ মার্চ) সকালে পর্যন্ত বিদেশফেরত ১০ জনের একটি তালিকা প্রকাশ করে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এর আগে বুধবার (১৮ মার্চ) বিদেশ ফেরত ১৬ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়।
এ নিয়ে ২৬ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। যারা হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ অমান্য করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

