এক কিলোমিটার হেঁটে, ৩ ঘণ্টা গাছে ঝুলে অনলাইনে ক্লাস করছেন যুবক!


online-class#paperslife

উঁচু গাছের মগডালে ঝুলে ৩ ঘণ্টা করে নিয়মিত অনলাইন ক্লাস করছেন স্নাতকোত্তরের এক ছাত্র শ্রীরাম হেজ। একহাতে শক্ত করে গাছের ডাল আঁকড়ে ধরে অন্য হাতে স্মার্টফোনে অনলাইন ক্লাস করছেন ওই যুবক।

ঘটনাটি ঘটেছে ভারতের মেঙ্গালুরুর বক্কালা গ্রামের শিরিষ তালুক অঞ্চলে।

বাড়িতে ইন্টারনেটের সমস্যা। এদিকে লকডাউনে অনলাইন ক্লাস না করতে পারলে পিছিয়ে পড়তে হবে। ভাল নেটওয়ার্ক বা হাইস্পিড ইন্টারনেট পেতে তাই বাড়ি থেকে এক কলোমিটার পথ হেঁটে পাহারের উপর একটা উঁচু গাছের মগডালে বসে ক্লাস করেন তিনি।

শ্রীরাম জানিয়েছেন, ইন্টারনেটের ভাল স্পিড পাওয়ার জন্য তাকে ওই গাছের উপর উঠতে হয়। প্রতিদিন তিনটি করে ক্লাস করতে হয়। ক্লাস শুরু হয় সকাল থেকে বেলা ১০টা পর্যন্ত এবং বেলা ৩টে থেকে আর একটা ক্লাস শুরু হয়। দুপুরেবেলা রোদে গাছে উঠে ক্লাস করা একটু কষ্টকর হয়ে পড়ে।