করোনা আক্রান্ত সন্দেহে কুড়িগ্রামে আরও তিনজনের নমুনা সংগ্রহ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

চন্দন কুমার সরকার,কুড়িগ্রাম প্রতিনিধি

জ্বর, সর্দি-কাশি ও গলা ব্যথার উপসর্গ থাকায় কুড়ি গ্রামে আরও তিনজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। জেলার রাজারহাট, নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলা থেকে একজন করে মোট তিনজনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শ‌নিবার (৪ এ‌প্রিল) এসব নমুনা সংগ্রহ ক‌রে রংপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হয়ে‌ছে। একই সা‌থে সং‌শ্লিষ্ট ব‌্যা‌ক্তি সহ তা‌দের প‌রিবা‌রের সদস‌্যদের হোম কোয়া‌রেন্টাই‌নে রাখা হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মো. সায়েম জানান, উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের জনৈক ব্যক্তি তিনদিন আগে ঢাকা থেকে নিজ বাড়িতে ফেরেন। তিনি জ্বর সহ সর্দি-কাশিতে আক্রান্ত হওয়ায় তার ক‌রোনা সংক্রমণ হ‌য়ে‌ছে কিনা তা নিশ্চিত হতে নমুনা নেয়া হয়েছে। তবে ওই ব্যক্তির শ্বাসকষ্ট কিংবা গলা ব্যথা নেই। তিনি তুলনামূলক ভালো আছেন। তবুও সতর্কতা হিসেবে ওই ব্যক্তি সহ তার পরিবারের লোকজনকে হোম কোয়ারেন্টাইন এ রাখা হয়েছে।

এদিকে জেলার নাগেশ্বরী উপজেলার এক ব্যক্তির জ্বর সর্দি ও গলাব্যথা থাকায় ওই ব্যক্তি নিজে থেকে স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবুবকর জানান, শুক্রবার (৩ এ‌প্রিল) ওই ব্যক্তি ঢাকা থেকে কু‌ড়িগ্রামে আসেন। এরপর তিনি সর্দি, জ্বর ও কাশিতে আক্রান্ত হন। তিনি ঢাকায় চাকরি করেন বলে জানিয়েছেন। পরে স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। প‌রে ওই ব্যক্তি ও তার পরিবারের লোকজনকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হ‌য়ে‌ছে।

এছাড়াও রাজারহাট উপ‌জেলার হ‌রিশ্বর তালুক এলাকায় জ্ব‌রে আক্রান্ত এক ব‌্যা‌ক্তির নমুনা সংগ্রহ করা হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছে স্বাস্থ‌্য বিভাগ। ওই ব‌্যা‌ক্তি সম্প্রতি নারায়নগঞ্জ থে‌কে নিজ বা‌ড়ি‌তে ফি‌রে‌ছেন। ত‌বে তি‌নি বর্তমা‌নে অ‌নেকটা ভা‌লো র‌য়ে‌ছেন ব‌লে সং‌শ্লিষ্ট সূ‌ত্রে জানা গে‌ছে।

এর আগে শ‌নিবার (৪ এ‌প্রিল) দুপু‌রে কুড়িগ্রাম পৌরসভা এলাকার উত্তর ক‌লেজপাড়া (গাছবাড়ি) গ্রামে জ্বর,মাথাব্যথা ও সর্দি‌তে আক্রান্ত ঢাকা ফেরত এক যুবকের নমুনা সংগ্রহ ক‌রে করোনা আক্রান্ত সন্দেহে হোম কোয়ারেন্টাইন রাখা হয়েছে। এ নি‌য়ে জেলায় মোট চার জ‌নের নমুনা সংগ্রহ করা হয়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছে স্বাস্থ‌্য বিভাগ।

সি‌ভিল সার্জন ডা. হা‌বিবুর রহমান জানান, মোট চার জ‌নের নমুনা সংগ্রহ ক‌রে রংপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। সং‌শ্লিষ্ট ব‌্যা‌ক্তি ও তা‌দের প‌রিবা‌রের সদস‌্যদের হোম কোয়ারেন্টাই‌নে রাখা হ‌য়ে‌ছে। এ নি‌য়ে কাউ‌কে আত‌ঙ্কিত না হওয়ার পরামর্শ দেন সি‌ভিল সার্জন।

পেপার’স লাইফ/নিউজ/জেলার সংবাদ