এবার করোনায় আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। মৃত ওই দুইজন লক্ষ্মীপুর ও গোপালগঞ্জের বাসিন্দা। এ ঘটনায় তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এ বিষয়ে, লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আবদুল গফ্ফার জানান, মৃত ব্যক্তির বাড়ি কমলনগর উপজেলায় বয়স ৪২ বছর। তিনি কয়েকদিন ধরে জ্বর-সর্দিতে ভুগছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় নিজের বাড়িতে মারা যান তিনি।
এছাড়াও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জ্বর ও শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের নানা উপসর্গ নিয়ে আসমা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন জানান, ৫০ বছর বয়সী ওই নারী হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পরই মারা যান।
