এবার দেশে করোনা সংক্রমণে সহায়তার জন্য নিজেদের বিয়ে খরচ বাঁচিয়ে করোনা তহবিলে ৫০,০০০ টাকা অনুদান দিয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের নব দম্পতি।
করোনা সংক্রমণে ইতোমধ্যে কক্সবাজারে নিয়ে গঠন করা হয়েছে কর্মহীনদের সহায়তা কর্মসূচি তহবিল। এর অন্যতম উদ্যোক্তা ইমরুল কায়েস জানান, কুতুপালংয়ের ওই ‘নবদম্পতির কাছ থেকে তারা ৫০,০০০ টাকা অনুদান পেয়েছেন।
প্রতিদিন ১০০ পরিবারকে সহায়তার লক্ষ্যে সমাজের বিভিন্ন স্তর থেকে অনুদান সংগ্রহ করছেন তারা। নবদম্পতির এ সহযোগিতা তাদের কাজকে আরও গতিশীল করবে বলে জানান ইমরুল কায়েস।
এ বিষয়ে বর হেলাল উদ্দিন বলেন, আমাদের বিয়েতে প্রায় এক হাজারের বেশি মানুষকে দাওয়াত দেয়া হয়েছিল। কিন্তু, সেই খরচের অর্থ আমরা দান করে দিয়েছি।’ যদিও সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল আমন্ত্রিতদের জন্য।

