করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা পালনই ১৪ দলের লক্ষ্য


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

আওয়ামীলীগের নতুন সমন্বয়ক ও মুখপাত্র এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, দেশে করোনা সংক্রমণ মোকাবেলায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দিকনির্দেশনা রয়েছে, তা যথাযথভাবে বাস্তবায়নই এই সময়ে ১৪ দলের সবচেয়ে প্রধান বড় কাজ।

১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব পাওয়ার পর এক ভিডিও বার্তায় বুধবার (৮ জুলাই) তিনি এ কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের জন্য জনগণকে সচেতন করা গেলে  লকডাউন যে পর্যায়ে আছে, তা সফলভাবে সম্পন্ন করা হলে, করোনার বিস্তার রোধ সম্ভব হবে।’

করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা সঠিকভাবে বাস্তবায়নের জন্য ১৪ দলের সব নেতাকর্মীর প্রতি আহ্বান জানান তিনি।

সদ্য প্রয়াত ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আমু বলেন, ‘দীর্ঘদিন যাবৎ ১৪ দলের দায়িত্বে থাকা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে ১৪ দলের যে ক্ষতি হয়েছে, তা পূরণ করার চেষ্টা করবেন তিনি।’

 

কঠিন দিনগুলোতেও তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলন, খালেদাবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন।’ নতুন করে আবারও পুরনো দিনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ দেওয়ায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ১৪ দলের মুখপাত্র।

তিনি বলেন, ‘অতীতে যেভাবে শেখ হাসিনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, কর্মসূচি ও আন্দোলন সংগ্রামের ডাক বাস্তবায়নে কাজ করেছি, ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে না।’