ঠিকঠাক ছিল সবকিছুই আগামী মে মাসের প্রথম সপ্তাহে সাতপাকে বাঁধা পরতেন ডা. হরিচরণ।
কিন্তু হঠাৎ করোনা যেন তার জীবনটাই পাল্টে দিল। নিজের বিয়ে পিছিয়ে দিয়ে এখন করোনা রোগী দেখার কাজে ব্যস্ত ভারতের বেঙ্গালুরুর এই ডাক্তার।
বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালে কর্মরত এই চিকিত্সককে বিয়ে পিছিয়ে করোনা রোগীর দেখার জন্য পরিবারের অনেক আপত্তির মুখে পড়তে হয়েছিল।
তবে সবকিছু ঠিকঠাক হলে পরে তাঁরা অবশ্যই বিয়ের আসনে বসবেন বলে জানিয়েছেন।
এই রকম একটা অসুখের সামনে নিজেকে এগিয়ে দেওয়ার বিপদ নিয়ে স্বাভাবিক ভাবেই চিন্তায় ছিলেন তাঁর বাড়ির লোকজন। তবে শেষ পর্যন্ত সবাইকে বুঝিয়ে রাজি করাতে পেরেছেন তিনি।
তার হবু স্ত্রী একটি বেসরকারি মেডিক্যাল কলেজের অ্যানাস্থশিয়ার প্রোস্ট গ্র্যাজুয়েট ছাত্রী অবশ্য প্রথম থেকেই হরিচরণের পাশে আছেন। তিনি নিজেও করোনা ওয়ার্ডে কাজ করছেন।
যেখানে আর কদিন পরে নতুন জীবন শুরু করতে চলেছিলেন দু-জনে, সেখানে এখন দিনের পর দিন হাসপাতালেই আটকে থেকে করোনা রোগীর দেখাশোনা চলছে।

