এবার জ্বরে আক্রান্ত স্বামীকে করোনা আক্রান্ত সন্দেহে ঘর থেকে বের করে দিয়েছেন স্ত্রী। জানা যায়, বগুড়ার আদমদীঘিতে করোনা সন্দেহে ঢাকাফেরত রাজমিস্ত্রি স্বামীর শরীরে জ্বর থাকায় ঘর থেকে বের করে দেন তার স্ত্রী।
এ নিয়ে গতকাল থেকেই ওই গ্রামে চলছে তোলপাড়।
জানা যায়, আদমদীঘির কেশরতা গ্রামের কাবিল উদ্দীন ঢাকা থেকে শরীরে জ্বর নিয়ে গতকাল ভোরে ট্রাকযোগে বাড়িতে যান। বাড়িতে যাওয়ার পর তার শরীরে জ্বর থাকার কথা শুনে ঘর থেকে বের করে দেন স্ত্রী।
পেপার’স লাইফ/নিউজ/জেলার সংবাদ

