করোনায় আক্রান্ত যমুনা টিভির সাংবাদিকসহ পরিবারের চারজনের



দেশ জুড়ে বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ১১২ জনের শরীরে করোনা শনাক্ত করছে আইইডিসিআর।

এর মধ্যে যমুনাটেলিভিশনের একজন সংবাদকর্মী তার পরিবারের আরো তিনজন আছেন বলে জানা গেছে। তাদেরকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হচ্ছে।

আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার পর অনলাইনে লাইভ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১১২ জন।

এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩০ জন। মোট মৃতের সংখ্যা ২১।