করোনায় মৃত্যু নিয়ে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার চলছে


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

দেশের জাতীয় এবং আন্তর্জাতিক একটি মহল করোনায় মৃত্যু নিয়ে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে একটি মহল সরকারের বিরুদ্ধে তথ্য লুকোচুরির ও উদ্দেশ্যমূলক অপপ্রচারে যুক্ত হয়েছে। সেইসাথে অন্য রোগে যারা মারা যাচ্ছেন তাদের ক্ষেত্রেও ঢালাওভাবে করোনায় মৃত্যু বলা হচ্ছে।

আজ শুক্রবার (১৫ মে) ধানমন্ডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত নেতাদের সাথে অনলাইনে ভিডিও কনফারেন্সে এসব মন্তব্য করেন তিনি।

এসময় ওবায়দুল কাদের বলেন, অনেকেরই বিভিন্ন ধরনের জটিলতায থাকায় স্বাভাবিক মৃত্যু হচ্ছে। এসব মৃত্যু নিয়েও মিথ্যাচার করা হচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক মহল সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

সরকারের ত্রাণ তৎপরতার কথা উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে এক লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। এছাড়া এক কোটি মানুষের মাঝে রেশন কার্ড বিতরণ করা হয়েছে।

সেইসাথে ৫০ লাখ মানুষের মাঝে নগদ সহায়তা কর্মসূচি চালু হয়েছে। অসহায় ও দরিদ্র মানুষের মাঝে আশার সঞ্চার করেছে এবং এসব উদ্যোগ ঈদুল ফিতরকে সামনে রেখে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

এরপর ধানমন্ডি কার্যালয় থেকে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে পিপিই বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, উপদেষ্টা পরিষদ সদস্য একেএম রহমত উল্লাহ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা ও উপ-দফতর সম্পাদক সায়েম খানসহ আরও অনেকে।