করোনায় যুক্তরাষ্ট্রে মৃত্যু ছাড়ালো ৬১ হাজার
৩০ এপ্রিল ২০২০ - ০৯:২১:৫০ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত হয়ে যু্ক্তরাষ্ট্রে মারা গেছে ৬১ হাজার ৬৬৯ জন। এমন তথ্য জানাচ্ছে ওয়ার্ল্ডওমিটার। এছাড়া দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৬৪ হাজার ৫৭২ জন।
এদিকে, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৩৮৮ এবং মারা গেছে ২ হাজার ৪৯৮ জন।
যুক্তরাষ্ট্রে করোনায় সবচেয়ে বিপর্যস্ত নিউইয়র্ক অঙ্গরাজ্য। নিউইয়র্কে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬ হাজার ১৫৮ এবং মারা গেছে ২৩ হাজার ৪৭৪ জন। এরপরেই রয়েছে নিউ জার্সি। সেখানে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ২৬৪ এবং মৃত্যু ৬ হাজার ৭৭০।
অপরদিকে, ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ২৬৫ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ৪০৫ জনের, ইলিনয়েসে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ২৬৫ এবং মৃত্যু ৩ হাজার ২ হাজার ২১৫।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৪৮ হাজার ৫৬৫। ওই অঙ্গরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ৯৩৯ জন।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস।