কেন্দ্রীয় ওষুধাগারের ছয় কর্মকর্তাকে দুদকের তলব


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

দুর্নীতি,ক্ষমতার অপব্যবহার ও অনিয়মসহ নানা অভিযোগে এবার দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলাদেশ কেন্দ্রীয় ওষুধাগারের (সিএমএসডি) ছয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে।

রোববার (১২ জুলাই) দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এসব কর্মকর্তাকে তলব করা হয়।

তলব করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন- সাবেক সহকারী পরিচালক (মজুদ ও বিতরণ) ও বর্তমানে সিএমএসডির সহকারী পরিচালক (প্রশাসন), ডা. মো. শাহজাহান, সিএমএসডির সাবেক ডেস্ক অফিসার-৮ ও স্টোরের অতিরিক্ত দায়িত্বরত ডা. সাব্বির আহম্মেদ, স্টোর অফিসার কবির আহম্মেদ, সিনিয়র স্টোর কিপার মো. ইউসুফ ফকির, উপ-পরিচালক ও পিএন্ডসি ডা. মো. জাকির হোসেন, সাবেক-মেডিকেল অফিসার (চিফ কো-অডিনেটর) ডা. জিয়াউল হক। এদের মধ্যে প্রথম তিনজনকে আগামী ১৯ জুলাই এবং পরবর্তী তিনজনকে ২০ জুলাই দুদকে হাজির হতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়,‍ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর এবং সিএমএসডির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোভিড-১৯ এর চিকিৎসার নিমিত্তে নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি ক্রয়সহ বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে অন্যান্যদের যোগসাজশে কোটি কোটি টাকা আত্মসাতপূর্বক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য তাদের বক্তব্য নেয়ার প্রয়োজনীয়তা রয়েছে।