দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৩০৫ জনে।
এছাড়া ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৬৮৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজার ১২৯ জনে।
শনিবার দুপুরে করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা জয় করে ফিরেছেন ২ হাজার ৭৩৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে ফেরা করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৮০ হাজার ৮৩৮ জনে।
এর আগে গতকাল শুক্রবার সারাদেশে ২ হাজার ৯৪৯ জন করোনা রোগী শনাক্ত হন। এছাড়া মৃত্যু হয় আরও ৩৭ জনের।
দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

