করোনা সন্দেহে গাইবান্ধায় বিদেশথেকে আসা ৮৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
তাদের মধ্যে গাইবান্ধা সদর উপজেলায় ১১ জন, সুন্দরগঞ্জে ১৭ জন, সাদুল্লাপুরে ৭ জন, গোবিন্দগঞ্জে ১১ জন, ফুলছড়িতে ১৭ জন, সাঘাটায় ১৯ জন ও পলাশবাড়ীতে ২ জন। তারা নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছেন।
বুধবার (১৮ মার্চ) রাতে ৫০ জন এবং গত ৭ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত ৩৪ জনসহ মোট ৮৪ জনকে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়।
গাইবান্ধার সিভিল সার্জন এবিএম আবু হানিফ জানান, বুধবারে বিদেশফেরত ৫০ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর আগেও ৩৪ জনকে রাখা হয়েছে। সেইসাথে তাদের ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে।
তবে এ পর্যন্ত তাদের শরীরে করোনার কোনো লক্ষণ পাওয়া যায়নি বলে তিনি জনান। তিনি বলেন, স্বাস্থ্যকর্মীরা মাস্ক ও প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী ব্যবহার করে এসব ব্যক্তির নিয়মিত দেখাশোনা করছেন।

