চুয়াডাঙ্গায় বিদেশফেরত নারী হোম কোয়ারেন্টাইনে


jibonnogar#paperslife

চাষী রমজান, চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের প্রভাব দিন দিন বেড়েই চলেছে। এই সমস্যা নিয়ে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের নিয়োজিত চিকিৎসকরা প্রতিদিন সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন।

স্বাস্থ্য সচেতন না হয়ে অনেকে বিদেশফেরত প্রবাসীদের কে আত্মীয়তার খাতিরে বাড়িতে থাকতে দিচ্ছেন। এ ধরনের ঘটনার কারনে প্রশাসন কড়া নজর দারিসহ কঠোর ব্যবস্থা নিচ্ছেন।

এরই মধ্যে জীবননগর পৌর এলাকার ইসলামপুর গ্রামের বাসিন্দা মোঃ আবু বকরের বাড়িতে পূর্ব আফ্রিকার একটি দ্বীপ রাষ্ট্র ‘মরিশাস ‘ফেরত এক নারী আশ্রয় গ্রহণ করে। এ খবর জানতে পেরে এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট পারউইনকে অবগত করেন।

গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে শরিয়তপুর জেলার সখিপুর থানার ভেদরগঞ্জের মৃতাকান্দী গ্রামের আব্দুল জলিল প্রধানের মেয়ে মানছুরা খাতুন (৩৬) নিজ বাড়িতে না থেকে অসুস্থ অবস্থায় গোপনে তার মামার বাড়িতে অবস্থান করছেন। তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি অবগত হন এবং এস আই বাবুল হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ইসলামপুরের আবু বকরের বাড়িতে গিয়ে প্রবাসী নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং দুপুর ১২ টার দিকে পুলিশের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

বিদেশফেরত প্রবাসী মহিলা জানান, বুধবার আফ্রিকা হতে বাংলাদেশে আসা একটি ফ্লাইটে তিনি বাংলাদেশে প্রবেশ করেন।

পরবর্তীতে তিনি কোটচাঁদপুর উপজেলার তালসাড়ি গ্রামে নিজের কেনা বসতবাড়িতে উঠলে এলাকাবাসী ও পুলিশ তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন। সে ওই ভয়ে সেখান থেকে স্থান ত্যাগ করে জীবননগরের ইসলামপুরে তার মামার বাড়িতে আত্মগোপনে থাকে। অতঃপর ওই গ্রামের মানুষ আমার শরীরে করোনা ভাইরাস আছে এ সন্দেহে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে পাঠায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত ডা. মাহমুদ হাসান সেতু জানান, বিদেশফেরত  মহিলাকে হোম কোয়ারান্টাইনে থাকতে বলা হয়েছে। তার অবস্থার প্রতি গভীর নজরদারি করবেন উপজেলা স্বাস্থ্যবিভাগ।

উপজেলা নির্বাহী অফিসার জনাব সিরাজুল ইসলাম জানান, বিদেশ ফেরত প্রত্যেক প্রবাসীকে ১৫ দিন হোম কোয়ারান্টাইনে রাখা হবে। কেউ এই নিয়ম অমান্য করলে আইনগত ব্যবস্থা ‍গ্রহণ করা হবে।