চুয়াডাঙ্গায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন


jibonnogar#paperslife

চাষী রমজান, চুয়াডাঙ্গা প্রতিনিধি

কুড়িগ্রামে বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আরিফুর ইসলাম রিগ্যানসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সাংবাদিকবৃন্দ।

জানা যায় মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১:৩০ মিনিটে চুয়াডাঙ্গার জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা।

এসময় জীবননগর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জোয়াদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ৷