ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে শনিবার জম্মু থেকে একসাথে ১০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী তুলে নেওয়া হয়েছে। এর মধ্যে ৯ কোম্পানি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (CAPF)-কে পাঠানো হচ্ছে মহারাষ্ট্রে। শনিবার এই নির্দেশ দেন অমিত শাহ।
জানা গেছে করোনা লকডাউন কার্যকর করতে গিয়ে, মহারাষ্ট্র পুলিশকে অতিরিক্ত চাপ নিতে হচ্ছে। রাজ্য পুলিশের উপর থেকে কাজের ওভারলোড কমাতে ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে দরবার করে মহারাষ্ট্র সরকার।
মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের আর্জিতে চতুর্থ দফায় লকডাউন শুরুর আগেই ৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মঞ্জুর করেন অমিত শাহ। ১৮ মে সোমবার থেকে লকডাউন ৪.০ শুরু হয়ে যাবে। তার আগেই মহারাষ্ট্রে পৌঁছে যাবে কেন্দ্রীয় বাহিনী।

