জলবায়ু ক্ষতি কাটাতে ২৩ হাজার কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা সরকারের


জলবায়ু ক্ষতি কাটাতে ২৩ হাজার কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা সরকারের

আগামী ২৭ বছরে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় জলবায়ু পরিবর্তনের ক্ষতি থেকে দেশকে বাঁচাতে ২৩ হাজার কোটি ডলার ব্যয় করার পরিকল্পনা করছে। ইতোমধ্যে এই পরিকল্পনার খসড়া পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে। শিগগিরই জাতীয় এই দলিল অনুমোদন দেওয়া হতে পারে বলে আশা করছেন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজানুল হক চৌধুরী।

ন্যাশনাল অ্যাডপটেশন প্ল্যানে (এনএপি) আগামী বছর থেকে ২০৫০ সাল পর্যন্ত জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এই অর্থ ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুনঃ অবসাদে ভুগছেন ৭৬% বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী

জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে প্রতিবছর বা দীর্ঘ মেয়াদে কী পরিমাণ ক্ষতি হচ্ছে এবং তা কীভাবে পুষিয়ে নেওয়া যায়, বিশ্ব জলবায়ু সম্মেলনে সেটি তুলে ধরতে এই পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেয় সরকার।

গবেষণা প্রতিষ্ঠান সিইজিআইএসর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মালিক ফিদা খান বলেন, পরিবেশ বিপর্যয় থেকে দেশ বাঁচাতে এই বিপুল অর্থ শুধু সরকারের বার্ষিক উন্নয়ন কমর্সূচি (এডিপি) থেকে ব্যয় করা হবে, এমন নয়। এই ব্যয়ের উল্লেখযোগ্য অংশের যোগান দেবে উন্নত বিশ্ব, জাতিসংঘ এবং বিভিন্ন দাতা সংস্থা। আমরা যখন বিভিন্ন জলবায়ু সম্মেলন বা কপ এ অংশগ্রহণ করি, সেখানে আমাদের কাছে জলবায়ুর কারণে আমাদের কী পরিমাণ ক্ষতি হচ্ছে জানতে চাওয়া হয়। কিন্তু আমাদের কাছে সেই ক্ষতির কোনো অংক আমরা বলতে পারি না।