চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলা প্রশাসনের নির্দেশনায় করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য জীবননগর বাজারের বিভিন্ন ফার্মেসি, ফলের দোকান, মুদি দোকান সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানের সামনে তিন ফুট দূরত্ব বজায় রেখে বৃত্ত তৈরি করেন জীবননগর বন্ধু রক্তদান কেন্দ্রের সদস্যরা।
শুক্রবার (২৭ মার্চ) বিকাল ৫টায় জীবননগর উপজেলা নির্বাহি অফিসার জনাব সিরাজুল ইসলাম, বন্ধু রক্তদান কেন্দ্রের সদস্যদের সঙ্গে নিয়ে এ বৃত্ত করনের কার্যক্রম শুরু করেন।
এ সময় জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, তদন্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, বন্ধু রক্তদান কেন্দ্রের উপদেষ্টা ও সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম বাবু, বন্ধু রক্তদান কেন্দ্রের উপদেষ্টা সাংবাদিক চাষী রমজান, বন্ধু রক্তদান কেন্দ্রের সম্পাদক সাংবাদিক মিঠুন মাহমুদ, সাংবাদিক জহিরুল ইসলাম , সাংবাদিক মাসুম বিল্লাহ, মফিজুল ইসলাম, শাকিল, রবিনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন ৷
এ সময় জীবননগর বাজারে বৃত্ত করণের পাশাপাশি জনগনকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করার জন্য সচেতন করেন বন্ধু রক্তদান কেন্দ্রের সদস্যরা৷
পেপারস লাইফ/চুয়াডাঙ্গা প্রতিনিধি

