আগামী ২১ জুন দুবাই থেকে ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি পেল এমিরেটস এয়ারলাইনস। বিষয়টি জানিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
এমিরেটস বাংলাদেশ গণমাধ্যমকে জানায়, বেবিচকের কাছে দুবাই থেকে ঢাকার ফ্লাইটের অনুমতি চাওয়া হলে তারা ২১ জুন থেকে ফ্লাইট চলাচলের অনুমতি দেয়। তবে কত তারিখ থেকে ফ্লাইট চলাচল শুরু করবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এমিরেটস।
এমিরেটসকে দেয়া বেবিচকের দেয়া চিঠিতে জানানো হয়, তারা সপ্তাহে ৩ দিন ফ্লাইট পরিচালনা করতে পারবে।
দুবাইয়ে বাংলাদেশি প্রবেশে নিষেধাজ্ঞার কারণে এই রুটে শুধুমাত্র ট্রানজিট যাত্রীদের নেবে এমিরেটস। তবে সেদেশের নাগরিকরা দুবাইয়ে প্রবেশ করতে পারবে।
এর আগে বাংলাদেশ থেকে ফ্লাইট চলাচল চালুর জন্য অনুমতি চেয়ে বেবিচককে চিঠি দেয় এমিরেটস, এয়ার এরাবিয়া, ফ্লাই দুবাই ও টার্কিশ এয়ারলাইনস।

