এবার তালেবান জঙ্গিগোষ্ঠীর করা হামলায় আফগানিস্থানের লাঘমান প্রদেশের কারঘাই এলাকায় ৪ জন কিশোর ক্রিকেটার আহত হয়েছে। এসময় তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী। তারা আরও জানিয়েছে যে, দুর্ঘটনার আগে লকডাউন না মেনেই ক্রিকেট খেলতে শুরু করেছিল ওই কিশোররা। সে সময় তাদের ওপর হামলা চালায় তালেবান জঙ্গিরা।
তবে এই হামলা নিয়ে এখন পর্যন্ত তালেবানরদের পক্ষ থেকে কোন ধরণের বিবৃতি পাওয়া যায় নি।
প্রসঙ্গত, আফগানিস্থানে এখন পর্যন্ত করোনায় ৩০ জনের মৃত্যু হয়েছে। সেইসাথে আক্রান্ত হয়েছে ৮৪০ জন।

