লকডাউনে বাড়িতে বসে থেকে বিরক্ত হয়ে গিয়েছিলেন তিনি। বিরক্তি কাটাতে বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে তাস খেলে সময় কাটাতে যেয়ে ঘটালেন বিপত্তি। এই তাস খেলার আসর থেকে ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ভারতের অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াড়া শহরের একটি এলাকায় এ ঘটনা ঘটেছে ।
একই শহরের আরেকটি এলাকায় অপর এক ট্রাক চালক এলাকার বিভিন্ন জনের সঙ্গে আড্ডা দিয়ে সময় কাটানোর ঘটনায় আরও ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এই দুই ঘটনায় গত কয়েকদিনে বিজয়ওয়াড়া শহরে প্রায় ৪০ জন সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছেন জেলার কালেক্টর এ এমডি ইমতিয়াজ।
শহরের কৃষ্ণা লঙ্কা এলাকার ওই ট্রাক চালক বিরক্তি কাটাতে বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে তাস খেলতে বসেছিলেন, ওই সময় এলাকার নারীরা জড়ো হয়ে তাম্বোলা খেলেন।
এই সবকিছু মিলে এখান থেকে ২৪ জন লোক প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হন বলে জানান এ কর্মকর্তা।
ইমতিয়াজ বলেন, “করিমা নগরেও একই ঘটনা ঘটেছে। এক ট্রাক চালক আশপাশে ঘুরে আড্ডা দেওয়ার আরও প্রায় ১৫ জন আক্রান্ত হয়েছেন।”

