দীর্ঘস্থায়ী হতে পারে এবারের বন্যা, পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

চলামান করোনার মধ্যেই দেশে এবারের বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হতে পারে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসাথে পরিস্থিতি মোকাবিলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।

আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে রবিবার (২৬ জুলাই) বিকালে দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের সমন্বয় সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ নির্দেশ দেন।

দেশের বন্যা পরিস্থিতি নিয়ে জরুরি এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সভাপতি বলেন, এবারের বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে। সে হিসাবেই সব প্রস্তুতি নিচ্ছে সরকার। পরিস্থিতি মোকাবিলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সজাগ থেকে কাজ করতে হবে।