দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৭৩৫ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে জন ৬৮ হাজার ৫০৪। সেইসাথে নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৯৪৪ জনের।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও জন মারা গেছেন ৪২ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৯৩০ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৫৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫৬০ জন।
আজ সোমবার (৮ জুন) করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিং- এ এসব কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়। এর পর থেকেই দেশে বাড়তে থাকে করোনায় আক্রান্তের সংখ্যা।
ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ পরিসংখ্যান বলছে, সোমবার (৭ জুন) দুপুর আড়াইটা পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৪ লাখ ৬ হাজার ৩৫৩ জন। আক্রান্ত হয়েছেন ৭১ লাখ ৩ হাজার ৩৩৫ জন। সুস্থ হয়ে উঠেছে ৩৪ লাখ ৬৬ হাজার ৬১১ জন।

