দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৩ হাজার ১৮৭ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ হাজার ০৫২ জন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৭ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৪৯ জনে।
আজ বৃহস্পতিবার করোনা নিয়ে করা নিয়মিত অনলাইন ব্রিফিং- এ এসব কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ৮৪৮ জন সুস্থ হয়ে ফিরেছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৬ হাজার ৭৪৮ জন।
বাংলাদেশে করোনা সংক্রমণের কারণে গত ২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়।

