করোনায় আক্রান্ত হয়ে নোয়াখালীতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা যায়, নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে ইতালি প্রবাসী ওই ব্যক্তির শরীরে এক আগে করোনা শনাক্ত করা হয়। এছাড়া সোনাপুর ইউনিয়নকে লকডাউন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) ভোরে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। ঢাকার কুর্মিটলা জেনারেল হাসপাতালে তার মরদেহ রাখা হয়।
শনিবার (১১ এপ্রিল) সকালে নোয়াখালী জেলার সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওই ব্যক্তির সংস্পর্শে যারা যারা এসেছে তাদের সনাক্ত করা হচ্ছে। সনাক্ত শেষে প্রত্যেককে কোয়ারেন্টাইনে রাখা হবে।
জানা যায়, ওই ব্যক্তি নভেম্বর মাসে ইতালি থেকে আসেন। মার্চের দিকে তিনি টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। এরপর তিনি আবার বাড়ি ফিরে আসেন। গত বুধবার পুনরায় আত্র শরীরে জ্বর দেখা দিলে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় এরপর অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
পেপার’স লাইফ/খবর/জেলা

