আজ রোববার (৩১ মে) সদ্য প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে একজন শিক্ষার্থীও পাস করতে পারে নি এমন ১০৪ টি প্রতিষ্ঠানের নাম এসেছে।
সকাল সাড়ে ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা ফলের অনুলিপি তুলে দেওয়া হয়। এর পর ফলের বিভিন্ন দিক ভিডিও কনফারেন্সের মাধ্যমে তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী জানান, এ বছর শূন্য শতাংশ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ১০৪টি, গত বছর যা ছিল ১০৭টি। কমেছে তিনটি। এটি ভালো খবর। শূন্য শতাংশ পাস প্রতিষ্ঠানগুলোর বিষয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ওই সব প্রতিষ্ঠান কেন ফল খারাপ করল সেসব বিষয় খতিয়ে দেখে তাদের ব্যবস্থা নেওয়া হবে।

