ফেসবুকে পরিচয়, কিশোরীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে


স্বামীর অনুপস্থিতিতে দীর্ঘদিন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ফেসবুক বন্ধুর মাধ্যমে প্রতারণা ও ধর্ষণের শিকার হয়েছে ১৪ বছরের এক কিশোরী। দেখা করার নামে রেস্টুরেন্টে নিয়ে তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে আলামিন শিকদার (২১) নামে এক যুবকের বিরুদ্ধে।

রোববার (১৫ মার্চ) দুপুরে ধর্ষিতা কিশোরী বাদী হয়ে আলামিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

এর আগে গত ৯ মার্চ বিকেলে ফতুল্লার দেলপাড়া কলেজ রোড এলাকায় অবস্থিত ‘ছেবুড়ি’ নামের একটি রেস্টুরেন্টে নিয়ে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে আলামিন।

অভিযোগ সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই কিশোরী স্থানীয় একটি পার্লারে চাকরী করে। কিছুদিন আগে ফেসবুকের মাধ্যমে ফতুল্লার দেলপাড়া পেয়ারাবাগান ব্যাংক কলোনী এলাকার ফজল সিকদারের ছেলে আল আমিন সিকদারের সাথে পরিচয় হয়। সেই পরিচয়ের সুবাধে আলামিন ওই কিশোরীর সাথে দেখা করার জন্য তাকে গত ৯ মার্চ বিকেল দেলপাড়া কলেজ রোড সংলগ্ন ছেবুড়ি নামক রেস্টুরেন্টে আসতে বলে।

পূর্ব নির্ধারিত সময়ে ওই কিশোরী রেস্টুরেন্টে প্রবেশের পর আলামিন ছাড়া সেখানে আর কাউকে দেখা যায়নি। দুজনের কথাবার্তার এক পর্যায়ে আলামিন কিশোরীকে রেস্টুরেন্টের একটি কক্ষে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। এ সময় ওই কিশোরী চিৎকার করলে তাকে হত্যার হুমকি দিয়ে রেস্টুরেন্ট থেকে বের করে দেয় আলামিন।

এ ঘটনার পর ওই কিশোরী আলামিনের বাসার ঠিকানা সংগ্রহ করে তার বাড়িতে গিয়ে ধর্ষণের বিষয়টি আলামিনের বাবা ও পরিবারের সদস্যদের জানায়। তবে আলামিনের পরিবার এতে কোন কর্ণপাত না করে উল্টো হুমকি দিয়ে কিশোরীকে তাদের বাসা থেকে বের করে দেয়। পরে ওই কিশোরী ফুতুল্লা থানায় গিয়ে ঘটনার বর্ণনা দিয়ে লিখিত অভিযোগ দায়ের করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জুবায়ের হোসেন জানান, কিশোরীর কাছ থেকে তাকে ধর্ষণের বিষয়ে অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং অভিযুক্ত আলামিনকে আটকের চেষ্টা চলছে।