বনানী কবরস্থানে অন্তিম শয়ন সাহারা খাতুনের


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্র এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন। বনানী কবরস্থানে মায়ের কবরে তাকে দাফন করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) বেলা ১১টা ৫ মিনিটে বনানী কবরস্থান জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষ থেকে শ্রদ্ধা জানান তাঁর সামরিক সচিব। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে শ্রদ্ধা জানানো হয় আওয়ামী লীগের পক্ষ থেকে। এছাড়া আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম তাঁর মরদেহের প্রতি শ্রদ্ধা জানান।

এর আগে আজ শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে তার বাসা সংলগ্ন বাইতুশ শরফ জামে মসজিদে সাহারা খাতুনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে ইউএস বাংলার একটি ফ্লাইটে এ আওয়ামী লীগ নেতার মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সেখানে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাকর্মীরা তখন উপস্থিত ছিলেন।

বিমানবন্দরে উপস্থিত নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘সাহারা খাতুনের মরদেহ রাত ১টা ৫০ মিনিটে পৌঁছেছে। আগামীকাল শনিবার সকাল ১১টায় বনানী কবরস্থান মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে সাহারা খাতুনের জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে মায়ের কবরে তাঁকে দাফন করা হবে।’

গত বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় সংসদ সদস্য সাহারা খাতুন মারা যান।