বাড়ি ফেরার পথে বিদ্যুতায়িত হয়ে ৯ শ্রমিকের মৃত্যু


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনা লকডাউনের মধ্যেই এবার ভারতের অন্ধ্র প্রদেশে বিদ্যুতের খুঁটিতে ট্রাক্টরের ধাক্কায় বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন ৯জন কৃষি শ্রমিক। এছাড়াও দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশম জেলায় নাগালুপ্পালাপাডু ব্লকের রাপারলা গ্রামে দুর্ঘটনাটি ঘটেছে। হতাহতরা সকলেই মাচাভরম গ্রামের বাসিন্দা। কয়েক কি.মি. দূরের মরিচের আবাদি জমিতে কাজ করে ফেরার পথে তাঁরা দুর্ঘটনার শিকার হন।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে পিকা কোটেশ্বরম্মা (৫০), নপকাথোটি লক্ষম্মা (৬৫), কাকুমানু রামা দেবী (৫৫), কাকুমানু কুমারী (৪৫), কাকুমানুরামাশ্রী (৪০), গোল্লা রবিশংকর (২০), কাকুমানু শিবা (১৭), কাকুমানু মৌনিকা (১৮) কাকুমানু অমূল্য (১৮)। ট্রাক্টর চালক নাল্লুরি চেঞ্চাইয়া (৩২)।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, রাপারলা গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মেরে উলটে যায় চেঞ্চাইয়ার ট্রাক্টর। সংঘর্ষে সক্রিয় বিদ্যুতের তার ছিঁড়ে ট্রাক্টরের উপরে পড়ায় বিদ্যুতায়িত হন আরোহীরা।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান প্রকাশমের যুগ্ম জেলাশাসক মূরলী। তিনিই আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

দুর্ঘটনায় আহতদের চিকিৎসার নির্দেশ দিয়েছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি। নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা অনুদানও ঘোষণা করেছেন তিনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস