বিদেশগামী বাংলাদেশিদের করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতিতে এখন থেকে বিদেশগামী সকল বাংলাদেশিকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে। সরকার অনুমোদিত করোনা টেস্টিং সেন্টার থেকে পরীক্ষা করে এ সার্টিফিকেট সংগ্রহ করা যাবে।

রোববার (১২ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সভাপতিত্বে ভার্চুয়াল আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইমিগ্রেশন কর্তৃপক্ষের যাচাইয়ের সুবিধায় করোনা নেগেটিভ সার্টিফিকেট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেয়ার বিষয়েও এ সভায় সুপারিশ করা হয়।

এছাড়া কর্মসংস্থানের জন্য বিদেশগামীর করোনা পরীক্ষার সুবিধার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে একটি নিবেদিত করোনা টেস্টিং সেন্টার স্থাপনেরও সিদ্ধান্ত গৃহীত হয়।

আন্তঃমন্ত্রণালয় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম অংশগ্রহণ করেন।

এছাড়া পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মুহিবুল হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন সভায় ছিলেন।